শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ, একদিনে রেকর্ড শনাক্ত ৩৮ হাজার ১১৫

সিরাজুল ইসলাম : [২] অন্তত ২০টি রাজ্যে এখন সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। দক্ষিণ ও পশ্চিমের রাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ওকলাহোমা ও সাউথ ক্যারোলিনায় বুধবার রেকর্ড রোগী শনাক্ত হয়েছে।
বিবিসি

[৩] টেক্সাস, আরিজোনা, ফ্লোরিডা, আলাবামা, আরকানসাস, নর্থ ক্যারলিনা, সাউথ ক্যারলিনা, ওয়াশিংটন ও ইউটাহ-এই ৯ স্টেটের অধিবাসিরা নিউইয়র্ক অথবা নিউ জার্সি কিংবা কানেকটিকাট স্টেটে এলেই বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায় কোরেন্টিনে থাকতে হবে ১৪ দিন। নিউইয়র্কে এ নির্দেশ অমান্য করা হলে প্রথমবার এক হাজার ডলার, দ্বিতীয় বার অমান্যে ৫ হাজার এবং তৃতীয়বার অমান্যে ১০ হাজার ডলার জরিমানা গুণতে হবে। বুধবার রাত ১২টার পর তিন স্টেটে এই বিধি বহাল হয়েছে। বুধবার ম্যানহাটানে প্রেস ব্রিফিংয়ে নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রু ক্যুমো এই বিধি জারির কথা বলেন। নিউইয়র্ক টাইমস

[৪] যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৭০৮ জন। ১ লাখ ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করছে সরকার। এ সংখ্যা অনেক বেশি বলে মনে করেন অনেকে। ৯৫ ভাগ মানুষ মাস্ক না পরলে অক্টোবরের মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়