শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : নমুনা সংগ্রহে কিটের তীব্র সংকটে পড়তে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম : [২] তীব্র সংকটের কারণে বেশ কয়েকদিন বন্ধ ছিলো নারায়নগঞ্জ ও নোয়াখালিসহ দেশের বেশ কয়েকটি ল্যাব। কোনো ভাবে বন্ধ হওয়া ল্যাবগুলো চালু করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

[৩] সূত্র বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মাত্র ৩০ হাজার কিট আছে। যা দিয়ে আর মাত্র দুদিন চলবে নমুনা সংগ্রহের কাজ। কিন্তু কর্মকর্তারা বলছেন, এতটা সংকটে নেই অধিদপ্তর। তবে কিট সংকট আছে। যা আছে তা দিয়ে আপাতত কাজ চলবে।

[৪] নমুনা সংগ্রহের কিট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিট এই মুহুর্তে যা আছে তাতে চলবে। তবে শেষ হওয়ার আগে আনা হবে কিট। কি পরিমান কিট আছে তা জানতে চাইলে তারা বলেন, আগামী দুই সপ্তাহ চলতে পারবে স্বাস্থ্য অধিদপ্তর।

[৫] তারা আরও বলেন, যদি এরমধ্যে কিট না আসবে তবে বেশ বড় ধরনের সমস্যায় পড়তে হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা চেষ্টা করে যাচ্ছে যত দ্রুত সম্ভব কিট দেশে নিয়ে আসতে। সব সময় আগে থেকে কিটের জন্য কার্যাদেশ দেয়া থাকে। তবে কেনো কিট নিয়ে ঝামেলা হচ্ছে তা বোঝা যাচ্ছে না।

[৬] তারা বলেন, দেশের ছোট ল্যাবগুলোতে কিট সংকট হতে পারে। কিন্তু বড় ও মূল ল্যাবগুলোতে কিট সংকট নেই। সেভাবেই কাজ চলছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ