শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেরুজালেমে মুসলিমদের কবরস্থানের ফলক ধ্বংস করে ঐতিহ্যকে অসম্মান করেছে ইসরায়েল: তুরস্ক

ইসমাঈল আযহার: [২] দখলদার ইসরায়েল গতকাল বুধবার জেরুজালেমে অবস্থিত মুসলমানদের ইউসুফিয়া কবরস্থানের একটি তুর্কি পতাকাযুক্ত ফলক ধ্বংস করেছে। ডেইলি সাবাহ

[৩] তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) পূর্ব জেরুজালেমের এই কবরস্থানটি পুনর্নিমাণ করার পর তার দেয়ালে তাদের অবদান চিহ্নিত ফলকটি স্থাপন করেছিলো।

[৪] এই ঘটনায় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরান এক বিবৃতিতে বলেছেন, ফলক ধ্বংস করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে।

[৫] কিরান তার টুইটার আইডিতে ফলক ধ্বংস করার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে বলেন, ফলক ধ্বংস করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অসম্মান ও ঔদ্ধত আচরণ করায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এর প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিৎ।

[৬] কিরান লিখেছেন, ‘আপনি ফলক সরিয়ে ফেলতে পারেন তবে আপনি কখনোই মুসলিম উম্মাহর অন্তর থেকে তুরস্কের প্রতি ভালোবাসা দূর করতে পারবেন না।’

[৭] খবরে বলা হয়, ২০০৮ সালে কবরস্থানটির নির্মাণ কাজ শেষ হলেও ২০১০ সালে ফলকটি স্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়