শিরোনাম
◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোমারে ৩ লক্ষ ৮৭ হাজার জাল টাকা উদ্ধার, প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

রতন কুমার রায় : [২] নীলফামারীর ডোমার থানা পুলিশের ঝটিকা অভিযানে ৩ লক্ষ ৮৭হাজার ৬শত জাল টাকাসহ আন্তঃজেলা জাল নোট প্রতারক চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে নেয়া হলে, তারা সকলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। উক্ত বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটায় প্রেস রিলিজ করেন ডোমার থানা পুলিশ।

[৩] আন্তঃজেলা জাল নোট প্রতারক চক্রের গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইলের কাতলীতরবগঞ্জ এলাকার সাদ্দাম (২৫), ময়মনসিংহ জেলার গলফা গ্রামের সামছুল (২৯), একই জেলার স্বল্প-পশ্চিমপাড়া এলাকার সফিকুল ইসলাম (২৪), ঢাকার দক্ষিন যাত্রাবাড়ী এলাকার মাসুম মিয়া (২৮), মাদারীপুর জেলার ছয়না গ্রামের সাইদুল খাঁ (২৬)।

[৪] মামলা সূত্রে জানাযায়, গত সোমবার (২২ জুন) দুপুরে ডোমার বাজারে স্যানেটারী দোকানে সাদ্দাম হোসেন একটি পানির ট্যাপ কিনে ১ হাজার টাকার একটি নোট দোকানদারকে দেয়। এসময় দোকানদার ওই টাকার নোটটি জাল সন্দেহ করে ফেরত দেয়। তখন সাদ্দাম আর দোকানদারের মধ্যে তর্ক বিতর্ক হয়। এতে আশপাশের লোকজন তাকে আটক করে ডোমার থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাদ্দামকে থানায় নিয়ে আসে। পরে নীলফামারী জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম’র পরামর্শে সহকারী পুলিশ সুপার (ডোমার ডিমলা) সার্কেল জয়বৃত পাল তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তার স্বীকারোক্তিতে ওইদিন রাতেই সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ও ওসি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে ডোমার থানার পুলিশ দিনাজপুর জেলায় অভিযান চালায়। অভিযানে শহরের মালদহ পট্টির আবাসিক মৃগয়া হোটেল হতে আরো চার জনকে আটক করে ডোমার থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছে ৩ লক্ষ ৮৫ হাজার ছয় শত টাকার জাল নোট, ২৩ হাজার ছয় শত ৪০ টাকার আসল নোট, সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৫] ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা জালনোট প্রতারক চক্রের সদস্য। তারা ঢাকা হতে ৩০ হাজার টাকায় এক লক্ষ টাকা সংগ্রহ করে। বিভিন্ন হাট-বাজারের ভিরের মধ্যে তারা জাল টাকা ভাঙ্গিয়ে আসল টাকা সংগ্রহ করে। তারা আসন্ন কুরবানী ঈদে এই টাকা সারাদেশে ছড়িয়ে দেওয়ার কথা স্বিকার করে। তিনি আরো বলেন, এ বিষয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ