শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কায় যাচ্ছে না বাংলাদেশ, স্থগিত হলো পঞ্চম সিরিজ

রাহুল রাজ: [২] শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের প্রস্তুুতি নিচ্ছিলো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজটি নিয়ে কোনো মন্তব্য করছিলো না। অবশেষে ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা সফর স্থগিত করলো।

[৩] শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় করোনায় বাংলাদেশের পাঁচটি সিরিজ স্থগিত হলো। এর আগে বাংলাদেশ দলের পাকিস্তান সিরিজ, আয়ারল্যান্ড সিরিজ, অস্ট্রেলিয়া সিরিজ ও নিউজিল্যান্ড সিরিজও স্থগিত হয়ে ছিলো। বাংলাদেশে করোনা সংক্রমনের শুরুতেই মার্চে স্থগিত হয় পাকিস্তান সিরিজ।

[৪] এপ্রিলের শুরুতে করাচিতে গিয়ে টেস্ট সিরিজ খেলার কথা ছিলো টাইগারদের। এরপর স্থগিত হয় আয়ারল্যান্ড সিরিজ। মে মাসে ইংল্যান্ডে গিয়ে আইরিশদের বিপক্ষে সিরিজের কথা ছিলো বাংলাদেশ দলের। তৃতীয় সিরিজ হিসেবে স্থগিত হয় অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর। জুনে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো অজিদের।

[৫] দু’দিন আগে নিউজিল্যান্ড সিরিজও স্থগিত হয়। আগস্ট-সেপ্টেম্বরে কিউদের বাংলাদেশ সফরের কথা ছিলো। সবশেষ স্থগিত হলো শ্রীলঙ্কা সফর।

[৬ ] নিউজিল্যান্ডের সিরিজ স্থগিতের ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)কে জানিয়ে দিয়েছে, জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দল পাঠাবে না। করোনাভাইরাসের এমন মহামারি পরিস্থিতিতে বিসিবি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়