শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেশাজীবীদের নিরাপত্তা দেয়ার দাবি বিআইপির

সমীরণ রায় : [২] বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এক বিবৃতিতে আরও বলেন, গত ১১ মে দিয়াবাড়ী বেড়িবাঁধের জঙ্গল থেকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১৪ জুন খুলনা মহানগরীতে এক প্রসূতির অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হলে রোগীর স্বজনদের হামলায় নিহত হন ডা. আব্দুর রকিব খান। এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আনার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

[৩] এতে বলা হয়, পেশাজীবীদের হত্যাকাণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিমূঢ় ও শোকাহত। একজন প্রকৌশলী কিংবা একজন ডাক্তার তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়াটা পেশাজীবীদের জীবনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। পেশাজীবীরা যদি কর্মক্ষেত্রে নিরাপদ বোধ না করেন, তাহলে তারা নিবেদিতভাবে পেশাগত সেবা দিতে পারবেন না ও দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। এর প্রেক্ষিতে দেশের পেশাজীবীদের নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আহ্বান জানাচ্ছে।

[৪] ব্যক্তি জীবনে সৎ ও মেধাবী প্রকৌশলী দেলোয়ার হোসেন একজন নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে কর্মস্থলে পরিচিত ছিলেন। এছাড়া খুলনা মহানগরীতে ডা. আব্দুর রকিব খানের পেশাগত সুনাম অনস্বীকার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়