শিরোনাম
◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: [২] ককক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারি নিহত হয়েছেন। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়।

[৩] বুধবার (২৪ জুন) ভোররাতে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার সুলতান আহমদের ছেলে ইমাম হোসেন (৩০)।

[৪] পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তি সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে মাদকপাচারের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য রয়েছে।

[৫] টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, বুধবার ভোর রাতে ইয়াবার বড় একটি চালান গাড়ী যোগে পাচারের খবরে (কক্সবাজার-টেকনাফ সড়কে) হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় পুলিশের একটি দল অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে।এসময় কক্সবাজারমুখি একটি অটোরিক্সা আসতে দেখে পুলিশের সদস্যরা থামার জন্য সংকেত দেয়।এতে গাড়ীটি থেকে মাদক পাচারকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়ে এসময় পুলিশের তিন সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় গোলাগুলির এক পর্যায়ে অটোরিক্সা থেকে নেমে পাচারকারী পিছু হঠে। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২০হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক ও তিনটি গুলিসহ ইমাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] তিনি আরো বলেন, ঘটনার খবর পেয়ে উত্তেজিত স্থানীয় জনতা ইয়াবা বহনকারি অটোরিক্সাটিতে আগুন ধরিয়ে দেয়।এতে অটোরিক্সাটি পুড়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ