শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডে স্ত্রীর সামনে আমি বাজেভাবে বর্ণবাদের শিকার হয়েছিলাম : সিমন্স

এল আর বাদল : [২] খেলোয়াড়দের ক্রিকেট মাঠে বর্ণবাদের শিকার হওয়া নতুন কিছু নয়। কিছু দিন আগে ক্যারিবীয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি এবং ক্রিস গেইল অভিযোগ তুলেছিলেন খেলার মাঠে বর্ণবাদের শিকার হওয়া নিয়ে। এবার একই প্রসঙ্গে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ফিল সিমন্স। জানালেন তিনিও মাঠে বর্ণবাদের শিকার হয়েছেন।

[৩] সম্প্রতি ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমে এমনটাই মন্তব্য করেন সিমন্স। জানালেন ইংল্যান্ডে লিগ খেলার সময় কিভাবে তিনি বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। - ডেইলি মিরর

[৪] ইংলিশ লিগে খেলার সময় বিভিন্নভাবে বর্ণবাদের শিকার হয়েছিলেন সিমন্স। তবে সুনির্দিষ্ট কারো বিপক্ষে অভিযোগের তীর ছোড়েননি এই কোচ। আশি ও নব্বইয়ের দশকে ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে লিগ ক্রিকেট খেলার সময় বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি।

[৫] ফিল সিমন্স বলেন, খেলার মাঠে এমন কিছুর মুখোমুখি হওয়াটা মোটেও ভালো অভিজ্ঞতা নয়। আমার স্ত্রীও সেই সফরে আমার সঙ্গে ছিল। তার সামনে এমন সব বাজে বর্ণবাদী ঘটনার সামনে আমাকে পড়তে হয়েছিল। ইংল্যান্ডে সেসময় আমি তিন চারটি বিভিন্ন ধরনের লিগে খেলেছিলাম। উত্তর পূর্বাঞ্চলের দিকের একটি লিগে খেলার সময় আমার সঙ্গে এই বর্ণবাদী আচরণ করা হয়েছিল।

[৬] তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ৮ জুলাই থেকে মাঠে গড়াবে সিরিজে প্রথম টেস্ট। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ