শিরোনাম
◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য  তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ ◈ ১৫০ কোটি টাকার বালাসী-বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল এখন ড্রেজার বেইজ ◈ যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, জরুরি ভিত্তিতে রিং স্থাপন ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতায় এবার মধ্যস্থতা করবে যে শক্তিশালী দেশ! ◈ দেশজুড়ে ডিলার নিয়োগ দিচ্ছে টিসিবি, আবেদন করবেন যেভাবে ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরামর্শ ছাড়া ওষুধ সেবন হিতে বিপরীত হতে পারে : ডা. এ বি এম আব্দুল্লাহ

মিনহাজুল আবেদীন : [২] কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির মেডিসিন বিশেষজ্ঞ ও উপদেষ্টা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ প্রতিটি ওষুধেরই কোনো না কোনো সাইড এফেক্ট আছে। সমকাল

[৩] তিনি বলেন, একেকজনের শরীরে একের ধরনের সাইড এফেক্ট হয়। চিকিৎসকরা রোগীর কাছে প্রশ্ন করে বিস্তারিত জেনে ওষুধের ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। কিন্তু রোগী না জেনেবুঝে ওষুধ সেবন করলে সুস্থতার পরিবর্তে উল্টো বিপদ বাড়তে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।

[৪] ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, কোভিড-১৯ সংক্রমণের পর তা আরও বেড়েছে। হালকা জ্বর, শরীর ব্যথা ও গলা ব্যথা হলেই উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক সেবন করছেন মানুষ। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শও নেওয়া হয় না।

[৫] তিনি বলেন, প্রত্যেক মানুষের শরীরে কিছু অর্গানিজম থাকে। প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললে তখন সেই অর্গানিজম অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে। একই সঙ্গে নির্দিষ্ট সেই অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারায়। এভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী শরীরে প্রয়োজনের সময় ব্যবহূত অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না।

[৬] এ মেডিসিন বিশেষজ্ঞ বলেন, স¤প্রতি করোনা প্রতিরোধে ডেক্সামেথাসন নামে একটি ওষুধের নাম শোনা যাচ্ছে। অক্সফোর্ডের একদল গবেষক এই ওষুধের কার্যকারিতার কথা বলেছেন। এরপরই মানুষ এই ওষুধের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। এটি স্টেরয়েড জাতীয় ওষুধ। কিডনি ও ডায়াবেটিস জাতীয় সমস্যা থাকা ব্যক্তিরা এই ওষুধ সেবনে মারাত্মক বিপদে পড়তে পারেন। সুতরাং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ সেবনের ফল ভালো হবে না।

[৭] তিনি আরও বলেন, সবার প্রতি পরামর্শ থাকবে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ ওষুধ সেবন করবেন না। এতে শরীরের মারাত্বক ক্ষতি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়