শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগেশ্বরীতে গলায় পাটের আঁশ জড়ানো শিশুর মরদেহ উদ্ধার

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি: [২] জেলার নাগেশ^রী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি বাঁশ ঝাড় থেকে গলায় পাটের আঁশ জড়ানো অবস্থায় সাদিয়া (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] নিহত সাদিয়া উপজেলার রামখানা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব রামখানা গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের মেয়ে। স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।
শিশুটির বাবা শফিকুল জানান, রোববার (২১ জুন) সকালে সাদিয়াকে দেখতে না পেরে তার মাকে মেয়ের খোঁজ নিতে বলে কাজে চলে যান তিনি। কিন্তু সারাদিন মেয়ের কোনও খোঁজ না পেয়ে বাড়ির সকলে সাদিয়াকে খুঁজতে থাকে।

[৪] কিন্তু দুই দিনে তার কোনও খোঁজ পাওয়া না গেলেও মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পাট ক্ষেতের পাশে বাঁশ ঝাড়ে গলায় পাটের আঁশ জড়ানো অবস্থায় সাদিয়ার লাশের খোঁজ মেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত সাদিয়া তাদের একমাত্র সন্তান বলে জানান শফিকুল।

[৫] নাগেশ^রী থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। তবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ ঘটনার তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ