শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংকটের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে সতর্ক থাকার নিদের্শ দিলেন স্থানীয় সরকার মন্ত্রী

আনিস তপন : [২] তাজুল ইসলাম বলেন, মশার ওষুধ ছিটানোর বিষয়ে কারো কোনো গফলতি সহ্য করা হবে না। তিনি বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাইকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।

[৩] তিনি আরো বলেন, এবছর এডিস মশা নিধনে গুণগত মানসম্পন্ন কীটনাশক আমদানি করা হয়েছে। ফলে বছরের শুরু থেকে ব্যবস্থা নেয়ার এবার এডিস মশার প্রকোপ অনেক কম।

[৪] নগরবাসীকে নিজেদের বাড়ি ও এর আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এডিসের লার্ভা কোনক্রমেই যেন তৈরি না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

[৫] মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম পর্যালোচনা বিষয়ক অনলাইনে আন্ত:মন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেন মন্ত্রী। এ সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মশা নিধনে উৎকৃষ্টমানের কীটনাশক সরবরাহ করায় মন্ত্রীকে ধন্যবাদ জানান।

[৬] সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা ওয়াসার এমডিসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ অংশ নেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ