শিরোনাম
◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি নিহত ◈ সরকারি অর্থায়নের নির্ভরতা কমাতে বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার ◈ বাবা-মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কত? ভাই সম্পত্তি না দিলে বোন কী করবেন? জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ◈ এবার ব্রহ্মপুত্র নদের তলদেশে ৮ ইঞ্চি ব্যাসের পাইপ কেটে গ্যাস চুরির চেষ্টা

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ায় পোর্টফোলিও বিনিয়োগ বাড়াচ্ছে আবুধাবির মুবাদালা

মুসা আহমেদ: [২] অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে এশিয়া অঞ্চলে পোর্টফোলিও প্রক্রিয়ায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান মুবাদালা বিনিয়োগ কর্পোরেশন। রয়টার্স

[৩] সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা খালিফা আল মুবারক। বর্তমানে আবুধাবি বিহাইন্ড আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি এডিআইএতে ৯ শতাংশ পোর্টফোলিও বিনিয়োগ কার্যক্রম অব্যাহত রাখছে আবুধাবির দ্বিতীয় বৃহত্তম এ বিনিয়োগ প্রতিষ্ঠান।

[৪] এ বিষয়ে ব্লুমবার্গকে মুবারক বলেন, আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে আমরা এশিয়ায় স্বল্প বিনিয়োগ করছি। তবে আগামী দিনগুলোতে আমাদের পোর্টফোলিও বিনিয়োগ অনেক বেড়ে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা কর্পোরেট দৃষ্টিকোণ থেকে বিনিয়োগের ক্ষেত্রগুলোর ঝুঁকি মূল্যায়ণ করছি। পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে কোথায় কি পরিমাণ ঝুঁকি থাকবে আর কিভাবে তা মোকাবেলা করা হবে তা যথেষ্ট তথ্য দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

[৫] এ মন্তব্যের কয়েক সপ্তাহ আগে ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান জিয়ো প্লাটফর্মে ১.২ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে। বিনিমিয়ে ১.৮৫ শতাংশ স্টেক গ্রহণ করেছে মুবাদালা।

[৬] তিনি বলেন, যুক্তরাষ্ট্রে মুবাদালার ৩৮ শতাংশ বিনিয়োগ রয়েছে। সামনের দিনে এ হার আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়