শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবিটিস ঠেকাতে খেজুর-কিশমিশ

অনলাইন ডেস্ক : সম্প্রতি ‘নিউট্রিশন অ্যান্ড ডায়াবিটিস’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা নিয়মিত খেজুর বা কিশমিশ কিংবা দুটোই একসঙ্গে খান, তাঁদের ডায়াবিটিস হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। সেই সঙ্গে একাধিক শারীরিক উপকারও পাওয়া যায়।

নিচে খেজুর-কিশমিশের কিছু গুণাগুন উল্লেখ করা হলো

১. একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেজুর খেলে দেহের ভিতরে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে।

২. কিশমিশে উপস্থিত পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম শরীরে প্রবেশ করার পর রক্তে অ্যাসিডিটির মাত্রা কমতে সময় লাগে না। ফলে শরীর চাঙ্গা হয়ে ওঠে। সেই সঙ্গে হজমশক্তি বাড়ে। নিয়মিত কিশমিশ খেলে ত্বকের ক্ষতি রোধ করা যায়।

৩. বেশ কিছু গবেষণায় দেখা গেছে, খেজুর খাওয়ার পাশাপাশি যদি নিয়মিত এই ফলটির পাতা খাওয়া যায়, তাহলে শরীরের ভিতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। সেই সঙ্গে রাতকানাসহ অন্যান্য চোখের রোগের প্রকোপও কমে।

৪. কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এ কারণে নিয়মিত এটি খেলে শরীরে লোহিত রক্ত কণিকার উৎপাদন বেড়ে যায়। ফলে রক্তশূন্যতা দূর হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়