শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামী নিহত

ইসমাঈল ইমু : [২] সোমবার গভীর রাতে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন পিংকু নামের ওই মাদক ব্যবসায়ী নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

[৩] নিহত জাহাঙ্গীর হোসেন পিংকু চাঁদপুরের গোসাইর চর গ্রামের আবু জাফরের ছেলে। বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন।

[৪] র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিঅ্যান্ডটি বাজার এলাকায় কয়েকজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন। পরে সেখানে অভিযানে গেলে অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে।

[৫] এ সময় কয়েকজন মাদক কারবারি গেলেও পিংকু গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়