শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিড-১৯ নতুন একাধিক উপসর্গ শনাক্ত

মিনহাজুল আবেদীন : [২] জ্বর, কাশি আর শ্বাসকষ্ট ছাড়াও করোনা আক্রান্ত রোগীদের ডায়রিয়া, চর্মরোগ, ঘা, ফুসকুড়ি হতে পারে। এ ছাড়া ত্বকের বিভিন্ন জায়গায় ছোট ছোট মশার কামড়ের মতো র‌্যাশ দেখা যেতে পারে, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সময় নিউজ

[৩] ভারতের কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।

[৪] ইন্ডিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক ডার্মাটোলজির সভাপতি সন্দীপন ধর বলেন, কোভিড-১৯ এর উপসর্গ হিসেবে পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি ও ঘা হতে পারে। এ ছাড়া ত্বকের বিভিন্ন জায়গায় ছোট ছোট মশার কামড়ের মতো র‌্যাশ দেখা যেতে পারে।

[৫] তিনি বলেন , ইতালি ও চীনের হুবেই-এর হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্তদের ২০ শতাংশের শরীরে এই র‌্যাশ দেখা গিয়েছে। কলকাতা-সহ গোটা দেশেই কোভিড-১৯ রোগীদের মধ্যে ত্বকের নানা সমস্যা দেখা যাচ্ছে।

[৬] জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, কোভিড-১৯ সংক্রমণ হলে ডায়রিয়ার ঝুঁকি খুব বেশি।

[৭] কোভিড-১৯ শনাক্তদের কী কী প্রাথমিক উপসর্গ দেখা যায় :
ক. জিভের স্বাদ চলে গিয়ে খাবারে অরুচি হয়।
খ. গন্ধের বোধ নষ্ট হয়ে যায়।
গ. পেটে ব্যথা ও ডায়রিয়া হওয়ার ঝুঁকি থাকে।
ঘ. পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি ও ঘা হতে পারে।
ঙ. গা ম্যাজম্যাজ করে, ব্যথা হতে পারে।
চ. পেটে ব্যথা ও বমি হতে পারে।
ছ. জ্বরের সঙ্গে কাঁপুনি থাকতে পারে।
জ. গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট ও জ্বর হওয়ার ঝুঁকি থাকে।

[৮] এই অবস্থায় রোগীকে উপসর্গভিত্তিক চিকিৎসার পাশাপাশি সব রকম সাপোর্ট দিতে হয়। মাস্কের ব্যাপারে সচেতন হতে হবে। যে কোনও উপসর্গ দেখা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়