শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

খোকন আহমেদ: [২] অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে চেতনানাশক ইনজেকশন পুশ করে মুখ বেঁধে কুপিয়ে ও পিটিয়ে মধ্যযুগীয় কায়দা নির্যাতন করা হয়েছে। পরে মুমূর্ষ অবস্থায় সোমবার সকালে আহত ব্যবসায়ীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৩] জানা গেছে, গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের রেস্টুরেন্ট ব্যবসায়ী রমজান সরদার (৩০) প্রতিদিনের ন্যায় রবিবার রাতে বাসা থেকে রেস্টেুরেন্টের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পার্শ্ববর্তী কসবা সরদার বাড়ি জামে মসজিদের পাশে ফেলে রাখে। রাত সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়