শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বীর প্রতীক বদিউজ্জামান টুনু মারা গেছেন

মৌরী সিদ্দিকা : [২] এই বীর যোদ্ধা ৯১ বছর বয়সে রোববার রাত ১২টার সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

[৩] বদিউজ্জামান টুনু ১৯৭১ সালে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ৪২ বছর বয়সে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভারতে গিয়ে সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ নেন। গেরিলাযুদ্ধের পাশাপাশি সম্মুখযুদ্ধও করেন।

[৪] ১৯৭১ সালের ২৫ মার্চে পাক বাহিনী বদিউজ্জামান টুনুর বড় ভাইয়ের দুই ছেলে, ছোট ভাই, ভগ্নিপতি ও ভাগ্নি জামাই নজমুল হককে হত্যা করে। নজমুল হক পাকিস্তান জাতীয় পরিষদের এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেমব্লি) ছিলেন।

[৫] মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনুর পৈত্রিক বাড়ি রাজশাহী মহানগরের লক্ষ্মীপুরের ঝাউতলা মোড়ে। এ বাড়িতেই থাকতেন তিনি। বেশকিছু দিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। বেশকিছু দিন আগে তার পা ভেঙে গিয়েছিল। এছাড়া বার্ধক্যজনিত সমস্যা ছিলো। সপ্তাহখানেক আগে তিনি স্ট্রোক করেন। এরনপর তাঁকে হাসপাতালে নেয়া হয় এবং সুস্থ হলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শনিবার ২০ জুন তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে রামেকে ভতির পর রোববার ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

[৬] দুই বছর আগে বদিউজ্জামান টুনুর স্ত্রী ফিরোজা বেগম মারা গেছেন। তার দুই ছেলে তিন মেয়ে। এক মেয়ে অস্ট্রেলিয়া, অন্য দু’জন ঢাকায় এবং এক ছেলে রাজশাহীর ঝাউতলার বাড়িতে থাকেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়