শিরোনাম
◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার! ◈ হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর ঘোষণা ট্রাম্পের ◈ মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড: টেকসই অবকাঠামো ও পরিবেশবান্ধব নির্মাণে নতুন দিগন্ত ◈ চাহিদা থাকলেও ইউরোপ-আমেরিকায় বন্ধের পথে বাংলাদেশের মসলা রপ্তানি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: অর্থনৈতিক সুযোগ না ভবিষ্যতের ঝুঁকি? ◈ আজই ফয়সালা: পশ্চিমবঙ্গে কে বসবে ক্ষমতায়? ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাকাতির প্রস্তুতির সময় আটক চাকুরিচ্যুত পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট : [২] ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আটক হয়েছেন সিরাজগঞ্জের চাকুরিচ্যুত পুলিশ সদস্য অপু কুমার (২৭)। শনিবার (২০ জুন) মধ্যরাতে সিরাজগঞ্জের সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে ডাকাতির পূর্ব প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয় সে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

[৩] ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘সড়কে দড়ি টানিয়ে ডাকাতির’ কথা অপু স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

[৪] রবিবার (২১ জুন) সদর থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, 'শনিবার গভীর রাতে সয়দাবাদ হাইস্কুলের সামনের সড়কে রশি টানিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাসুয়া ও অন্যান্য সারঞ্জমসহ সে আটক হয়। অপু আগে পুলিশে চাকরি করতো। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে চাকরিচ্যুত করা হয়। রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।'

[৫] অপু কুমার শহরের বাহিরগোলা মারোয়ারিপট্টি মহল্লার মৃত রনজিত বীরের ছেলে।বাংলা ট্রিবিউন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়