শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে হু হু করে বাড়ছে কোভিড-১৯, আক্রান্ত ছাড়ালো ১২০০

হারুন-অর-রশীদ , ফরিদপুর প্রতিনিধি : [২] জেলায় প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টা অর্থাৎ শনিবারে নতুন করে জেলা পুলিশ লাইনের ১২ জন ও বোয়ালমারী উপজেলার এক পরিবারের ৭জনসহ আরো ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে ।

[৩] এছাড়া শহরের গোয়ালচামট খোদবক্স রোডে পুনরায় একজনের শনাক্ত হয়েছে। এদিন মাত্র ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে। ৩৭৫ জনের নমুনায় ১০৭ জনের করোনা পজিটিভ হয়েছে এবং ২৬১টি নেগেটিভ হয়েছে ও ৭টি ইনভেলিড হয়েছে।

[৪] এ নিয়ে জেলায় মোট ১২১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২০ জনের ও সুস্থ হয়েছে ১৪৪ জন।

[৫] এদিকে জেলা সদরের অবস্থা ভয়াবহ রুপ নিয়েছে। জেলায় মোট শনাক্ত ১২১৮ জনের মধ্যে সদরেই ৪০৪ জন। গত ২৪ ঘন্টায়ই সদরে সর্বোচ্চ ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৬] ফরিদপুর পিসিআর ল্যাব সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০৭ জনের পজিটিভ এসেছে। ১০৫ জনের মধ্যে ফরিদপুর জেলায় ৮১ জন এবং বাকিরা গোপালগঞ্জ, রাজবাড়ী ও মাদারীপুর জেলায়। ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৮১ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় সর্বোচ্চ ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৭] এরপর বোয়ালমারী উপজেলার একই পরিবাররের ৭ জন সহ ১১ জনের করোনা পজিটিভ হয়েছে। এছাড়া জেলার ভাঙ্গা উপজেলায় নতুন করে ৩জন, সালথা উপজেলা ও আলফাডাঙ্গা উপজেলায় ২ জন করে শনাক্ত হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়