শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ সংকটে বাল্য বিবাহ বা জোরপূর্বক বিবাহের প্রবণতা বাড়লেও কমেছে নিবন্ধন সংখ্যা

শরীফ শাওন : [২] আইন ও সালিশ কেন্দ্র (আসক) সিনিয়র উপ-পরিচালক নিনা গোস্বামী বলেন, রাজধানীতে লোকসমাজের ভয়ে অনেকেই বাল্য বিবাহ এড়িয়ে চললেও ঢাকার বাহিরে এর আধিক্যের প্রবণতা দেখা যাচ্ছে। নানা প্রতিবন্ধকতা থাকায় অনেকেই আত্মীয়ের বাসা বা শহরাঞ্চলের বাইরে নিয়ে সন্তানদের বিয়ে দিচ্ছেন।

[৩] তিনি বলেন, ঢাকায় হেল্প লাইনে জোরপূর্বক বিয়ে দেওয়ার ২৫টি অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, মহামারিকালীন সময় অভিভাবকরা বাসায় অবস্থান করেন। বন্দি অবস্থায় থাকায় মানসিক পরিত্রান পেতে সন্তানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গিদের সঙ্গে অতিমাত্রায় যোগাযোগ করে। বিষয়টি অভিভাবকরা জানতে পারায় সন্তানদের উপর চাপ প্রয়োগ ও অন্যত্র বিয়ে দেওয়ার মত ঘটনা বেশি ঘটছে।

[৪] নিনা গোস্বামী জানান, ঢাকার বাইরে বাল্যবিবাহ সম্পর্কে নির্দিষ্ট জরিপ না থাকলেও কিছু স্থানে প্রত্যক্ষভাবে জানতে পারি। এছাড়াও সহযোগী সংগঠন জানায়, কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহ ফেব্রুয়ারি ও মার্চে ছিল ৮ শতাংশ। এপ্রিলে ১ বাড়ে শতাংশ এবং মে মাসে ১১ শতাংশ। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়