শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭৫ শতাংশ আদিবাসী শিক্ষার্থী টেলিভিশন ক্লাশে অংশ নিতে না পারায় জুনেই চালু হবে ৩৩৩৬ হেল্পলাইন

তাপসী রাবেয়া:[২] ‘বাংলাদেশে শিক্ষার ওপর কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

[৩] বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত এ সভায় আরো জানানো হয়, টেলিভিশন ক্লাসে সারাদেশে অংশ নিতে না পারা শিক্ষার্থী রয়েছে ৫৬ শতাংশ।

[৪] সভায় জানানো হয়, সবচেয়ে বেশি ৭৫ শতাংশ আদিবাসী শিক্ষার্থী সংসদ টেলিভিশনের ক্লাসে অংশ নিচ্ছে না। মাদরাসা, গ্রামাঞ্চল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ৭১ শতাংশ শিক্ষার্থীও টেলিভিশন ক্লাসে অংশ নেয়ার ব্যাপারে কিছু সীমাবদ্ধতার কথা জানিয়েছে। ব্র্যাক বলছে, টিভি না থাকা, বিদ্যুৎ বা ক্যাবল না থাকার কারণে তারা টিভি ক্লাসের বাইরে রয়েছে।

[৫] জরিপে আরও উঠে এসেছে, টেলিভিশনের ক্লাসে যে ৪৪ শতাংশ শিক্ষার্থী অংশ নিচ্ছে তাদের মধ্যে ৬৪ শতাংশ বলছে এ সব ক্লাস তাদের কাজে লাগছে না। সারাদেশ থেকে ১৬টি জেলা বাছাই করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৯৩৮ জন শিক্ষার্থীর ওপর এই জরিপ করা হয়। বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিকে অধ্যয়ন করছে ৩ কোটি ১০ লাখ শিক্ষার্থী।

[৬] সভায় প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে নানান উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অনলাইন এবং সামাজিক দূরত্ব মেনে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

[৭] মন্ত্রী জানান, ৩৩৩৬ সেবায় যে কোনো মুঠোফোন অপারেটর থেকে এ নম্বরে ডায়াল করলে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে তার নিজ শ্রেণির পাঠদান পরামর্শ পাবে। পাঁচ মিনিট পর্যন্ত কোনো টাকা কাটা হবে না। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ