শিরোনাম
◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় শোকের ছায়া, স্ত্রীর পাশেই শায়িত হবেন কামাল লোহানী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: [২] প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে তার নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলাসহ গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

[৩] তার মৃত্যুর খবর নিজ উপজেলা উল্লাপাড়ায় ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্য, ক্রীড়া ও নাট্যসংগঠনগুলোর নেতা কর্মকর্তা কর্মচারীরা শোকবিহল হয়ে পড়েন। কামাল লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শামীম হাসান সহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

[৪] মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানীর মরদেহ শনিবার রাত ৯ টায় তার গ্রামের বাড়ি সোনতলা কবরস্থানে রাষ্ট্রীয় মযার্দায় তার স্ত্রী দীপ্তি লোহানীর পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন কামাল লোহানীর ছোটভাই মোসতাক লোহানী। সম্পাদনা : সারোয়ার জাহান

  • সর্বশেষ