শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন তৈরির পথে জাপান

সিরাজুল ইসলাম : [২] আগামী মার্চের মধ্যে ভ্যাকসিনের ১০ লাখ ডোজ উৎপাদন করবে দেশটি। শিগগিরই এ ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে।

[৩] জাপানের নিক্কেই এশিয়ান রিভিউ জানিয়েছে, জাপান ও বাইরের ১৪টি সংস্থার কনসোর্টিয়ামের উদ্যোগে ‘অ্যানজিস’ কোম্পানি ভ্যাকসিন তৈরির কাজ করছে। এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটি অনুমোদন পেয়ে যাবে বলে তারা আশা করছেন। প্রথমে তারা দুই লাখ ডোজ উৎপাদন করার চিন্তা করছিলো। অংশীদাররা কাঁচামালের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পরে ভ্যাকসিন উৎপাদন সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে চুক্তি করে অ্যানজিস ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে; যাতে নভেল করোনাভাইরাস থেকে জেনেটিক উপাদান নিয়ে রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা যায়।

[৫] ভ্যাকসিন উৎপাদনে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ ও দামি যন্ত্রপাতির প্রয়োজন হয়। তাই হুট করে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এ ধরনের কর্মসূচি চালানো সম্ভব হয় না। জাপানে চারটি কোম্পানির ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে।

[৬] জাপান এজেন্সি ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নয়টি ভ্যাকসিন প্রকল্পে এক হাজার কোটি ইয়েন সহযোগিতার ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে দেশটিতে দুই হাজার কোটি ইয়েন ভ্যাকসিন সহযোগিতায় দিতে সম্পূরক বাজেট পাস হয়েছে।

[৭] আরেকটি ওষুধ কোম্পানি সিনোগি ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডাইচি সানকোয়ো আরেকটি ভ্যাকসিন প্রকল্প নিয়ে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়