শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ২০ জুন, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে ইউএনও অভিযানে সরকারি ৬৭ বস্তা চাল জব্দ, ডিলার পলাতক

মোহাম্মদ হোসেন, হাটহাজারী : [২] চট্টগ্রামের হাটহাজারীতে শুক্রবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাটহাজারী পৌর এলাকার লোকমানিয়া স্টোর ও উপজেলার ফতেপুরস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট আক্তার সওদাগরের দোকানে অভিযান চালিয়ে এ সব চাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৩] সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা দামের (৬৭ বস্তা) প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩৩৫০ কেজি চাউল জব্দ করা হয়। এ সময় ডিলার ইউছুফ পালিয়ে যায়।

[৪] জানা গেছে, পৌরসভা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মোহাম্মদ ইউসুফ নিয়মনুযায়ী সুবিধা ভোগীদের কাছে বিক্রি না করে লোকমানিয়া স্টোর ও আক্তার সওদাগরের দোকানের কাছে বেশি দামে বিক্রি করেন।

[৫] উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টানা আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেছি। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়