শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহনে ‘ফেসমাস্ক’ বাধ্যতামূলক করেছেন লন্ডনের মেয়র সাদিক খান

লিহান লিমা: [২] লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় মাত্রায় সংক্রমণ এড়াতে এবং সংক্রমণের হার কমাতে কমপক্ষে আগামী বছর পর্যন্ত ফেসমাস্ক ‘নতুন স্বাভাবিক’ বিষয় হিসেবে গ্রহণ করতে হবে। ডেইলি মেইল

[৩] ইংল্য্যান্ডের সব বাস ও ট্রেনে হাজারো ফ্রি মাস্ক বিলি করা হয়েছে। নিয়ম পালন করানোর জন্য রাস্তায় মোতায়েন করা হয়েছে ৩ হাজারেরও বেশি পুলিশ। মাস্ক ব্যবহার না করলে গুনতে হবে ১০০ পাউন্ড জরিমানা।

[৪] সাদিক খান বলেন, আগামী বছর পর্যন্ত ফেসমাস্ক মাঝে-মধ্যে নয়, নিয়ম মেনে ব্যবহার করতে হবে।

[৫] গত তিন মাস যাবত লকডাউনের পর ১৫ জুন সোমবার থেকে লন্ডনের দোকান ও ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। প্রায় হাজারো ক্রেতাকে দোকানগুলোর সামনে অপেক্ষা করতে দেখা যায়।

[৬] যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৮৫৭ জন। মারা গিয়েছেন ৪১ হাজার ৭৩৬ জন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়