শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলো শিল্পে ও বাণিজ্যে বিনিয়োগের শর্তে : আমির খসরু

শাহানুজ্জামান টিটু : [২] সাবেক বাণিজ্য মন্ত্রী এই প্রতিবেদককে বলেন, বিএনপি যে আইনটি করেছিল ২০০৫ সালে তা হচ্ছে, আপনি কালো টাকা সাদা করতে পারবেন এই শর্তে যে আপনাকে শিল্প এবং বাণিজ্যে বিনিয়োগ করতে হবে। সেটা আপনাকে প্রমাণ করার জন্য তখন এলসি ও মেশিনারি ভেরিফাই পর্যন্ত করা হয়েছে। এটা ছিল শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিনিয়োগ করার জন্য।

[৩] বিএনপির নীতিনির্ধারক বলেন, আজকে যেটা করা হয়েছে এটা কিভাবে সম্ভব? একটা লোক দুর্নীতি করে জমি কিনেছে, আপনি তাকে ১০% ট্যাক্স ধার্য করে ছেড়ে দিলেন। সেখানে ইকনোমিতে কি বেনিফিট আসবে? এর প্রতি সরকারের এত দায়বদ্ধতা কেন?

[৪] তিনি আরো বলেন, গুলশান-বনানী-বারিধারা এবং মতিঝিলে যারা জায়গা কিনেছে তারাও এখন এই বেনিফিট নেবে। যাদের নামে ব্যাংকে বেনামে ক্যাশ টাকা রয়েছে তারাও বেনিফিট নেবে।

[৫] আমির খসরু বলেন, এখানে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আপনি যদি শেয়ারবাজারে ইনভেস্টমেন্ট করেন তাহলে ১০শতাংশ সুযোগ নিতে তিন বছর লকারিং থাকবেন। তিন বছর আপনি ট্রানজেকশন করতে পারবেন না। কিন্তু ১০ শতাংশ দিয়ে যারা কালো টাকা সাদা করছেন তাদের উপরে কিন্তু কোনো লকারিং নেই। এতে মনে হয় শেয়ারবাজারে ইনভেস্ট করে সে অপরাধ করেছে।

[৬] বিএনপির এই নেতা বলেন, অথচ তারা বলছে শেয়ার মার্কেট চাঙ্গা করার জন্য তাদের নাকি অনেক চিন্তা আছে। কিন্তু আমি দেখছি এখানে চিত্র তা একেবারেই উল্টো। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ