শিরোনাম
◈ ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ জেলায় করোনা পরীক্ষার সব খরচ বহন করবেন মাশরাফী

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারের বাইরেও মাশরাফী বিন মোর্ত্তজার আরেক পরিচয় তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য। জনপ্রতিনিধি হিসেবে করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই নানা ধরণের উদ্যোগ নিয়েছেন তিনি। এর বাইরে নিজ উদ্যোগেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় নিজের প্রিয় ব্রেসলেট বিক্রির টাকার একটা অংশ নড়াইলের মানুষদের করোনা পরীক্ষার জন্য ব্যয় করবেন তিনি।ডেসইলি বাংলাদেশ

গত মাসে মাশরাফী তার ১৮ বছরের প্রিয় সঙ্গী ব্রেসলেট নিলামে তুলেছিলেন। শেষ পর্যন্ত ৪২ লাখ টাকায় বিক্রি হয় এটি। তিনি আগেই জানিয়েছিলেন এই টাকা বিভিন্ন খাতে খরচ করা হবে যার ভেতর একটি ছিল নড়াইল ও নড়াইলের বাইরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা।

সেই ধারা মেনে এবার নড়াইলের মানুষদের করোনার নমুনা সংগ্রহে ব্রেসলেট বিক্রির টাকা ব্যয় করা হবে। এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন-এর সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, এরই মধ্যে তিন উপজেলায় দশজন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া করোনা নমুনা সংগ্রহ এবং ল্যাবে পাঠানোর কাজ আরো গতিশীল করতে প্রয়োজনীয় এ্যাম্বুলেন্স, জ্বালানি তেলসহ আনুষঙ্গিক সব খরচ ব্রেসলেট বিক্রির টাকা থেকে বহন করা হবে।

নড়াইলে এ পর্যন্ত ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০জন যাদের মধ্যে মারা গেছেন ২জন।

  • সর্বশেষ