শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ১১ জুন, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেকল বন্দী করে সৎ ছেলেকে পাগল বানানোর চেষ্টা মায়ের !

বিপ্লব বিশ্বাস : [২] সৎ ছেলেকে পাগল সাজিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টায় শেকল দিয়ে বেঁধে রেখেছেন মা। বগুড়ার শেরপুরে ১২ বছরের ছেলে জুয়েল শেখের সৎ মা মমতা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন বাসা বাড়িতে চুরি করে বলে তাকে শিকলবন্দী করে রাখা হয়েছে।

[৩] জুয়েল শেখ শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনীর বাসিন্দা দিনমজুর মাহবুব শেখের ছেলে। জুয়েলের বাবা ঢাকায় দিনমজুরের কাজ করেন এবং ঢাকাতেই থাকেন।

[৪] স্থানীয়দের বাগড়া কলোনি এলাকার ব্যবসায়ী জুয়েল রানা ও ইব্রাহীম হোসেন জানান, দরিদ্র পরিবারের সন্তান হলেও জুয়েল ছেলে হিসেবে ভাল। তাকে বুঝিয়ে বললেই সে শুনবে সবকিছু। তাকে শিকল দিয়ে হাত ও পা বেঁধে রাখা সত্যিই দুঃখজনক ঘটনা। তারা আরোও জানান, সৎ মা ঠিকমতো যত্ন না করে পাগল বানানোর চেষ্টায় শিকলবন্দী করেছেন তাকে। এলাকার সচেতন মহল জুয়েল শেখকে শিকলবন্দী অবস্থা থেকে মুক্ত করতে শেরপুর উপজেলা ও থানা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

[৫] বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সাকেল) গাজীউর রহমান বলেন, ‘আমি করোনা পজিটিভ। সে কারণে ঘটনাস্থলে যেতে পারছি না। না হলে আমি নিজে গিয়ে ব্যবস্থা গ্রহণ করতাম। তারপরও আমি শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়