শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন : আগামী ৫ বছর শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশাল অংক বিনিয়োগ করুন, দেখবেন বাংলাদেশ অন্য রকম এক দেশে রূপান্তরিত হবে

কামরুল হাসান মামুন : সামনে আমাদের বাজেট আসছে। এই করোনা পরিস্থিতে আমাদের বাজেট কেমন হওয়া উচিত তা বুঝতে হলে আমাদের এই সপ্তাহের বিশ্বখ্যাত ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত একটি আর্টিকেলে নজর দিতে হবে। অনেকেই হয়তো ভাবছেন, করোনা দ্বারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত দেশ আমেরিকা এইবার শিক্ষা খাতে বাজেট কমিয়ে দেবে। তাদের জন্য ওই আর্টিকেলটি পড়া ফরজে আইন। শুনুন এইবার আমেরিকা তাদের ‘ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন’ কে আগের বছর থেকে ৪ গুণ বেশি বরাদ্দ দিচ্ছে। কী বুঝলেন?

 

হ্যাঁ, সংকটেই করণীয় সম্পর্কে সবচেয়ে ভালো বোঝা যায়। এই করোনা এদের বুঝিয়ে দিয়েছে যে স্বাস্থ্য ও শিক্ষা দুটি intertwined I inseparable । তাদের স্বাস্থ্য খাতে ৪১ বিলিয়ন ও শিক্ষা ও গবেষণা খাতে ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশনকে ৮ বিলিয়ন ডলার দিত। এবার এই দুইখাতকে সমানে সমান করার চিন্তা করেছে। আমাদের কি করা উচিত সেইটা আমাদের গবেষণা করে বের করার দরকার নেই। আমেরিকা কি করছে সেটা একটু অনুকরণ করলেই হয়। কতো কিছুইতো অনুকরণ করেন। এইবার এই ক্ষেত্রে একটু অনুকরণ করুন প্লিজ। এইবারের বাজেটে সবচেয়ে গুরুত্ব দিন শিক্ষা ও স্বাস্থ্য খাতকে। প্রয়োজনে অন্য সব খাতকে কম গুরুত্ব দিয়ে হলেও।

 

ইন ফ্যাক্ট যা শুনছি, আমরা নাকি বৈদেশিক মুদ্রা রিসার্ভ-এ রেকর্ড করেছি? মুদ্রা রিসার্ভ-এ রেখে কোন লাভ নেই। টাকাকে ৎড়ঃধঃব করাতে হয়। অর্থাৎ কাজে লাগাতে হয়। আগামী ৫ বছর শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশাল অংক বিনিয়োগ করুন। আর একই সাথে এই খাতে দুর্নীতিকে জিরো টলারেন্স দিয়ে বন্ধ করুন। দেখবেন ৫ বছরের মধ্যে বাংলাদেশ অন্য রকম এক দেশে রূপান্তরিত হবে। বিশ্বাস হচ্ছে না? না হওয়াটাই প্রমাণ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের গুরুত্ব বোঝার ঘিলুই আপনাদের মাথায় নাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়