শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১০ জুন, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফেসবুকে ভুয়া জাতীয় দল ভাইরাল, জেমি ডে’র ক্ষোভ

স্পোর্টস ডেস্ক : [২] ২০২৩ বিশ্বকাপ ও ২০২২ এশিয়ান কাপ বাছাইয়ের এখনো চার ম্যাচ বাকি বাংলাদেশের। করোনার কারণে স্থগিত হয়ে থাকা এই ম্যাচগুলো শুরু হতে পারে অক্টোবরে। প্রস্তাবিত সূচী অনুসারে আগামী ৮ অক্টোবর বাংলাদেশ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

[৩] বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলোর জন্যই ৩৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন কোচ জেমি ডে? স্বয়ং জেমি ডে-ই জানেন না এমন খবর! বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য এই দলের তালিকা গতকাল থেকেই ফেসবুকে ভাইরাল হয়েছে। আর সেটা নজরে পড়েছে জেমি ডেরও। ফুটবলভিত্তিক একটি ফেসবুক গ্রুপে এই তালিকা শেয়ার করা হয়। খবর : প্রথম আলো

[৪] মজার ব্যাপার, এই ভুয়া দল দেখে আনন্দে আটখানা বাংলাদেশ পুলিশ দলের কোচ নিকোলা ভিতরোভিচ। এই দলে যে জায়গা করে নিয়েছেন তারই দুই ফুটবলার, মিডফিল্ডার নাজমুল রাসেল এবং ফরোয়ার্ড শেখ বাবলু। বসুন্ধরা কিংসে খেলতে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের ডিফেন্ডার কাজী তারিকও ডাক পেয়েছেন এই কাল্পনিক দলে।

[৫] আপাতত কাগজে-কলমে বাংলাদেশ জাতীয় দলের কোচ নন জেমি ডে। বাফুফের সঙ্গে চুক্তির নতুন শর্ত অনুসারে ১৬ আগস্ট থেকে আবারও দায়িত্ব শুরু হবে জেমির। যদিও তিনি ইংল্যান্ড থেকে জাতীয় দলের সব খোঁজ-খবরই রাখছেন। এভাবে জাতীয় দলের তালিকা গড়ার বিষয়টা মোটেও ভালোভাবে নেননি তিনি।

[৬] এমন ঘটনায় বেশ অবাকও হয়েছেন জেমি, যখন কোনো খেলাই নেই তখন কে বা কারা এই তালিকা বানিয়েছে সেটা খোঁজা উচিত। এতে ফুটবলাররা বিভ্রান্ত হয়। বেশ কয়েকজন ফুটবলার আমার কাছে জানতে চেয়েছে কেন তারা নেই? কী হাস্যকর একটা ব্যাপার!

[৭] পুলিশ কোচ নিকোলা ভিতরোভিচ এই তালিকাকে সত্যি বলেই ধরে নিয়েছিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, আমার দুই ফুটবলারকে জাতীয় দলে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। মাঠে ওদের কঠোর পরিশ্রম আর মনোযোগের ফলই এটা।

  • সর্বশেষ