শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বেকার হয়ে পড়া চট্টগ্রামের ৫০ কোচের পাশে তামিম

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাকাল মানুষকে ঢেলে দিচ্ছে অভাবের দিকে। নিয়মিত কাজ না থাকায় ভুগতে হচ্ছে অর্থ কষ্টে। যার ফলে দিনযাপন করাই বড় চ্যালেঞ্জ। এই সময় বিত্তবানরা যে যার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করছেন। এই তালিকায় সবার উপরে তামিম ইকবালের নামই আসছে বারবার।

[৩] দুঃসময়ে নিয়মিত সহায়তার হাত বাড়িয়ে দেয়া বাঁহাতি ওপেনার এবার নিজ এলাকা চট্টগ্রামের অর্ধশত কোচের পাশে দাঁড়িয়েছেন। মার্চে বন্ধ হওয়া বাংলাদেশের ক্রিকেট এখনো মাঠে ফেরেনি। ফলে ক্রিকেটারদের যারা দীক্ষা দেন, সেই কোচরা কার্যত বেকার হয়ে পড়েছেন। তামিমের নিজ এলাকা চট্টগ্রামেও এমন অনেক কোচ আছেন, যাদের রুটি-রুজি বন্ধ হওয়ার জোগাড়।

[৪] ক্রিকেটার গড়ার কারিগরদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তামিম। চট্টগ্রামের ৫০ জন কোচের হাতে তুলে দেয়া হয়েছে নির্দিষ্ট পরিমাণ অর্থ, যার পুরোটাই এসেছে তামিমের ব্যক্তিগত তহবিল থেকে। চট্টগ্রাম ক্রিকেট কোচেস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় রবিবার (৭ জুন) ৫০ জন ক্রিকেট কোচের কাছে পৌঁছে দেয়া হয় তামিমের দেয়া আর্থিক সহায়তা। এম এ আজিজ স্টেডিয়ামে এ সময় উপস্থিত ছিলেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়