শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানি সংসদে হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইলের গুপ্তচর সংস্থা জড়িত ছিল: ইরানের নতুন স্পিকার

ডেস্ক রিপোর্ট : [২] ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের নতুন স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ২০১৭ সালে ইরানের জাতীয় সংসদ ভবনে যে হামলা হয়েছিল তার সঙ্গে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা জড়িত ছিল।

[৩] ২০১৭ সালের ৭ জুন অজ্ঞাত বন্দুকধারীরা একই সঙ্গে ইরানের জাতীয় সংসদ ভবন এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায়। এতে অন্তত ১৭ জন শহীদ এবং ৫০ জন আহত হন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে।

[৪] এ প্রসঙ্গে বাকের কলিবফ বলেন, “যদিও দৃশ্যত মনে হয় ওই সেটি ছিল সন্ত্রাসী হামলা কিন্তু এখন ইরানের গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমেরিকা-ইসরাইল এবং আঞ্চলিক কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত ছিল।” ইরানের জাতীয় সংসদের আজকের (রোববার) অধিবেশনে তিনি এসব কথা বলেন।

[৫] স্পিকার কলিবফ আরো বলেন, যদি এই বিশ্বাসঘাতকদের সুযোগ দেয়া হতো তাহলে তারা তেহরানের রাস্তায় রাস্তায় গণহত্যা চালাতো। তিনি সুস্পষ্ট করে বলেন, শত্রুদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছিল। কিন্তু যদি সেদিন ইরানের সাহসী ও আত্মত্যাগী সেনারা হামলা প্রতিরোধ না করতো তাহলে তারা ইরানিদের বিরুদ্ধে যা খুশি তাই করতো। তাদের এই আত্মত্যাগ ইহুদিবাদ এবং ওয়াহাবি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদের রক্ত মূল্যের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়।#

পার্সটুডে/প্রিয়ডটকম

  • সর্বশেষ