শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন না মানলে এলাকাভিত্তিক কারফিউ দিতেই হবে : ডা. এ বি এম আবদুল্লাহ

ভূঁইয়া আশিক : [২] প্রধানমন্ত্রীর চিকিৎসক আরও বলেন, টেস্টের পরিমাণ ২০-৩০ হাজারে নিতে  পারলে ভালো হয়।

[৩] বুথের সংখ্যাও বাড়াতে হবেলকডাউনের আগে মানুষকে নিশ্চয়তা দিতে হবে, তিনবেলা খাবারে কোনো অসুবিধা হবে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস নিশ্চিত করতে হবে। কারণ খেতে না পারলে মানুষ ঘরে থাকবে না।

[৪] লকডাউন চলাকালে কঠোর তদারকি করতে হবে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে। মানুষ যেন নিয়ম-কানুন মেনে চলে। এটা নিশ্চিত করতে না পারলে আগের মতোই ব্যর্থ হবে লকডাউন কার্যক্রম। আগে মানুষ লকডাউন মানেনি, ঢিলেঢালাভাবে চলছিলো। এবার কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না।

[৫] টেস্টের জন্য মানুষ লম্বা লাইন ধরছে, এতে ঝুঁকি বাড়ছে, ভোগান্তিও হচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় বুথ বাড়াতে পারলে মানুষের ভোগান্তি ও ঝুঁকি কমবে।

[৬] আমাদের দেশটি ছোট, মানুষ বেশি। এখানে জীবন বাঁচাতে হচ্ছে, জীবিকারও ব্যবস্থা করতে হয়। আমাদের মানুষ স্বাস্থ্য সচেতন নয়। নিজের দায়িত্ব বোঝে না, কথা শুনে না, কারও কথা মানেও না, বাজারে ঘুরাফেরা করে ইচ্ছেমতো, ঘাড়ে হাত দিয়ে ঘুরছে। সরকার কেন, মিডিয়াও কি কম বলছে? সবাই মিলে মানুষকে বোঝাচ্ছি, সচেতন করার চেষ্টা করছি। কিন্তু কতোজন সচেতন হয়েছে? জনগণ স্বাস্থ্য সচেতন নয়, কিন্তু নিজেদের ভালোটা তাদের বুঝতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়