শিরোনাম
◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো ◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত : আতিকুল

সুজিৎ নন্দী : [২] ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোন ওয়ার্ডকে কীভাবে লকডাউন করতে হবে তা নিয়ে এরই মধ্যে আমি আমাদের কাউন্সিলর, কর্মকর্তা ও পুলিশের সঙ্গে বৈঠক করেছি। আর মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যে কনফারেন্স হয়েছে সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে।

[৩] অন্যদিকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ভিডিও কনফারেন্স হয়েছে। আমরা তাদের জানিয়েছি আমাদের যেসব ওয়ার্ডে ৫শ’ জনের বেশি আক্রান্ত রয়েছে সেসব ওয়ার্ড লকডাউন করতে। কিন্তু তাতে তারা রাজি ছিলেন না। পরে ওয়ারী এলাকাকে করার প্রস্তাব দিয়েছি।

[৪] এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলকভাবে রাজধানী উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড (ধানমন্ডির রাজাবাজার) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড (ওয়ারী) লক ডাউনের প্রস্তুতি নিচ্ছে।

[৫] ডিএনসিসির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান বলেন, ওয়ার্ড লকডাউন করতে আমাদের কাছে যে ধরনের প্রস্তাব আসবে আমরা তা বাস্তবায়ন করতে প্রস্তুত। আমরা বাস্তবায়নের অপেক্ষায়।

[৬] গত রোববার সকাল থেকে এ দুটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়