শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সুযোগে মাস্ক পরে চুরি [২] ভিডিও ফুটেজ থাকলেও শনাক্ত হচ্ছে না

বাশার নূরু : [৩] করোনা ভাইরাস প্রতিরোধে এখন সবার মুখে মাস্ক। কেউ মাথায় পরছেন পাতলা কাপড়ের টুপি। মুখমণ্ডলে পরছেন ফেসশিল্ড। ফলে পরিচিত হলেও তাত্ক্ষণিক কেউ কাউকে চিনতে পারছেন না। এই সুযোগটি নিয়ে সম্প্রতি রাজধানীতে একটি চুরি সিন্ডিকেট গড়ে উঠেছে। করোনা প্রতিরোধের সুযোগ নিয়ে মাস্ক, পাতলা কাপড়ের টুপি ও ফেসশিল্ড পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করছে।

[৪]গত ৩ মে রাত ২টা ৩০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ৪১৬, মীর হাজীরবাগের মনোয়ারা মেডিক্যাল হলের সাটার খুলে দুই জন মাস্ক পরিহিত ব্যক্তি প্রবেশ করেন। দোকানের সাটার অর্ধেক ওঠানো ছিল। বাইরে সিলভার রঙের একটি প্রাইভেট কার দাঁড়ানো। ঐ দুই ব্যক্তি দোকান থেকে ওষুধের কার্টুন জড়ো করে প্রাইভেট কারে তুলতে থাকে। প্রায় ৫ মিনিট ধরে চুরি করে তারা বের হওয়ার সময় সাটার নামিয়ে দেয়। এই দোকানের মালিক মুহাম্মদ মুনীর হুসাইন রাত ৪টার দিকে ঐ এলাকার সিকিউরিটি গার্ডের মাধ্যমে খবর পান যে তার দোকানে চুরি হয়েছে। তার দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ওষুধ ও ক্যাশ বাক্সে রাখা ১০ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় একটি চুরির মামলা করেন। পুলিশ দোকানে এসে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ নিয়ে যায়। ভিডিও ফুটেজে মাস্ক পরিহিত দুই চোরকে দেখে পুলিশ আর শনাক্ত করতে পারেনি।

[৫]এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ ধরে ঐ এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। কেউই ঐ দুই চোরকে শনাক্ত করতে পারেনি। ওরা প্রাইভেট কার নিয়ে চুরি করেছে বলে ধারণা করছি যে এই সিন্ডিকেট যাত্রাবাড়ী এলাকা নয়, তারা ঢাকা শহরে এভাবে চুরি করছে। আমরা এ ব্যাপারে ডিবি পুলিশের সহায়তা নিচ্ছি।

[৬]গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগ চৌধুরী পাড়ায় ডিআইটি সড়কে একটি মোবাইল ফোন ও ল্যাপটপের দোকানের সাটারের তালা কেটে সাত-আট জন চোর ল্যাপটপ, বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে একটি গাড়িতে করে নিয়ে যায়। ঐ দোকানের ভিডিও ফুটেজ পুলিশ পর্যবেক্ষণ করে দেখতে পায়, বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মাস্ক পরিহিত কয়েক জন যুবক তালা কেটে চুরি করে। তখনো রাস্তা ও ফুটপাত দিয়ে লোকজন চলাচল করছে। এ সময় কেউ বাইরে দাঁড়িয়ে গল্প করছে, আর কেউ চুরির কাজটি করছে। তালা কেটে সাটার অল্প উচ্চতায় তুলে ভেতরে ঢুকে পড়ে চোর। তাদের মুখে মাস্ক থাকায় শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

[৭]এ ব্যাপারে রামপুরা থানার ওসি আব্দুল কুদ্দুস গতকাল বলেন, ভিডিও ফুটেজ খুবই স্পষ্ট। তাদের মুখে মাস্ক থাকায় খুব একটা চেনা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়