শিরোনাম
◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সারা দেশে তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেন তিনি। এই অনুমোদনের ফলে নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া আরও এগিয়ে গেল। খুব তাড়াতাড়িই এ নিয়োগ শেষ করা হবে।

[৩] শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, প্রধানমন্ত্রী নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করবে কোন প্রক্রিয়ায় নিয়োগটি হবে। প্রধানমন্ত্রী আগেই মৌখিক অনুমোদন দিয়েছিলেন। বৃহস্পতিবার চূড়ান্ত দিলেন।”

[৫] এই অনুমোদনের ফলে বিভিন্ন হাসপাতালে ১২০০টি মেডিকেল টেকনোলজিস্ট (১২তম গ্রেড), মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০টি (১৬তম গ্রেড) এবং কার্ডিওগ্রাফারের ১৫০টি (১৬তম গ্রেড) পদে নিয়োগ হবে।

[৬] ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন মেডিকেল টেকনোলিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোয় কর্মরত এসব মেডিকেল টেকনোলজিস্টকে সৃষ্ট নতুন পদে নিয়মিত নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

[৭] করোনাভাইরাস মহামারী শুরুর পর দেশের বিভিন্ন গবেষণাগারে নমুনা পরীক্ষার পরিমাণ বেড়ে যায়। বর্তমানে দেশের ৫২টি গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। কিন্তু জনবলের কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়