শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নয়াদিল্লি বাংলাদেশ মিশনের বিশেষ ‘কফি টেবিল বই’ [২] নরেন্দ্র মোদী বলেছেন, বঙ্গবন্ধু গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বদের একজন

আবুল বাশার নূরু : [৩] নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৯তম বার্ষিকী উপলক্ষে এই প্রকাশনাটি বের করেছে।

[৪] নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯০ পৃষ্ঠার এই প্রকাশনাটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের জন্য নিবেদিত হয়েছে।

[৫] এই বইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার জীবন আমাদের সবার জন্য এক ‘বিস্ময়কর অনুপ্রেরণা, বলেছেন মোদি।

[৬] রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী ছাড়াও বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক জীবনের কিছু বিরল ঐতিহাসিক চিত্র রয়েছে।

[৭] ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান বইটি প্রকাশের প্রশংসা করেছেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে একটি প্রবন্ধ লিখেছেন। হাই কমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন কর্তৃক বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ‘বাবা’ কবিতার একটি ইংরেজি অনুবাদ রয়েছে এখানে। স্বাধীনতা দিবসে প্রকাশিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এ সাধারণ জীবন ব্যাহত হওয়ার কারণে দুই মাসেরও বেশি সময় লেগেছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়