শিরোনাম
◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়াইনঘাটে এক শিক্ষক কোভিড১৯ শনাক্ত : মোট আক্রান্ত ৯

গোয়াইনঘাট প্রতিনিধি: [২] করোনায় আক্রান্ত ব্যাক্তি উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বারহাল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ তার রিপোর্ট পেয়ে উপজেলা প্রশাসন তার বাড়িসহ আশপাশের এলাকা লকডাউনের ব্যবস্থা করছে।

[৩] সূত্রে জানা যায়, আক্রান্ত ওই ব্যক্তির করোনার লক্ষণ দেখে গত মাসের ২৯ তারিখ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিকভাবে নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে আজ সকালে ওই ব্যাক্তির করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়টির পজেটিভ প্রমানিত হয়।

[৪] শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নির্দেশনায় করোনা ভাইরাসে আক্রান্ত এই শিক্ষকের বাড়ি পুরোপুরি লকডাউন করা হয়।
এছাড়াও গোয়াইনঘাট থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রতিনিধি দল ওই রোগীর বাড়িতে সরেজমিনে উপস্থিত হয়ে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা ও বাড়ি লকডাউন নিশ্চিত করেন।

[৫] বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তি তার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গোয়াইনঘাটের এক প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার

[৬] বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বারহাল এলাকার এক প্রধান শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ও সহযোগিতায় তার বাড়ি ও গ্রামকে লকডাউন করে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ