শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত মাতৃহীন শিরীনার দায়িত্ব নিলেন ভোলা ৩ আসনের এমপি

চপল রায়, তজুমদ্দিন: [২] অবশেষে করোনা আক্রান্ত মাতৃহীন শিরীনার দায়িত্ব নিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। দুদিন আগে তজুমদ্দিন উপজেলার গৃহকর্মী শিরীনা করোনা পজিটিভ হলে তার সৎ মা ও বাবা তাকে হাসপাতালে রেখে চলে যায়।

[৩] পরিবারটির আর্থিক অস্বচ্ছলতার বিষয়টি জেনে তৎক্ষনাৎ মেয়েটির উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্সে করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছানোর ব্যবস্থা করেন সাংসদ শাওন।

[৪] সাংসদ শাওন জানিয়েছেন, অসহায় এ মেয়েটির সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার নির্বাচনী এলাকায় কোন ব্যক্তি যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকে দৃষ্টি রাখবেন তিনি।

[৫] এদিকে বিগত দুমাস ধরে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পাশে থাকছেন সাংসদ শাওন। নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী, মাস্ক, পিপিই, স্যানিটাইজার সহ চিকিৎসা উপকরণ বিতরণ , বিভিন্ন প্রতিষ্ঠানে জীবানুনাশক কক্ষ স্থাপনকরে ইতোমধ্যে হয়ে উঠেছেন সফল করোনা যোদ্ধা। জনপ্রতিনিধিদের দূর্নীতি বিরোধী শপথ করিয়ে দূর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছেন এ সাংসদ। সর্বোপরি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে তজুমদ্দিন ও লালমোহনের সকলকে আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়