শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে বাড়ছে করোনা রোগী

ইসমাঈল আযহার: [২] দৈনিক প্রেস ব্রিফিংয়ে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে লকডাউন শিথিলের পর করোনা শনাক্ত বেড়ে চলেছে। এতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আল বিলাদ

[৩] ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, এখন পর্যন্ত সৌদিতে শনাক্তের সংখ্যা ৮৯ হাজার ছাড়িয়েছে। গত এক সপ্তাহে ভাইরাসটিতে মারা গেছে ১৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৯ জন।

[৪] খবরে জানানো হয়, গত সপ্তাহে ১৭ হাজার ৩৪০ জন রোগী সুস্থ হয়েছে। যা মোট শনাক্তের ৭০ শতাংশ। দেশটিতে মোট সুস্থ হয়েছে ৬৫ হাজার ৭৯০ জন।

[৫] মুহাম্মদ আব্দুল আলী বলেন, সৌদি আরবে বর্তমানে করোনা শনাক্ত ২২ হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে ১ হাজার ২৬৪ জনের অবস্থা গুরুতর।

[৬] সামাজিক দূরত্বের মতো সতর্কতামূলক নিদের্শেনাগুলো না মানার কারণে শনাক্ত বাড়ছে বলে মনে করেন আব্দুল আলী। তিনি বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছে। আল আরাবিয়া

[৭] গত ২৬ মে আংশিক কারফিউ তুলে নিয়ে লকডাউন শিথিল করে সৌদি আরব সরকার। এরপর মে মাসের শেষদিকে লকডাউন তুলে নিয়ে জনগণের জন্য মসজিদসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে দেয় দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়