শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]১০-১২টি ব্রিটিশ ক্রেতাকে কালো তালিকায় ফেলতে চায় বিকেএমইএ, লিগ্যাল অ্যাকশনে যেতে পারে বিজিএমইএ

শরীফ শাওন : [২] কোভিড-১৯ মহামারির সংকট মুহুর্তে রপ্তানি তৈরি পোশাক খাতে বিদেশি ক্রেতারা ৩’শ কোটি ডলারের বেশি কার্যাদেশ বাতিল করেছে। এসকল প্রতিষ্ঠান ও তার ব্রান্ডগুলোর কাছে দেশীয় কারখানার ২১ মিলিয়ন ডলারের বেশি অর্থ বয়েকা রয়েছে।

[৩] বকেয়া এসকল অর্থ পরিশোধে নির্দিষ্ট সময় বেধে দিয়ে তৈরি পোশাক কারখানা মালিকদের বৃহৎ দুটি সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ একটি চিঠি প্রদান করেন। বাংলাদেশে ইউব্লিউএম ও তাদের ব্রান্ডগুলোতে পোশাক সরবরাহকারি কয়েকটি পোশাক কারখানার কয়েকদফা অভিযোগের ভিত্তিতে এই চিঠি পাঠানো হয়।

[৪] ব্রিটিশ এসকল ক্রেতাদের মধ্যে রয়েছে, এডিনবার্গ উলেন মিল ইডব্লিউএম এবং এর অধীন পিকক, জ্যাগার, বনমারশে, জেন নরম্যান, অস্টিন রিডসহ কয়েকটি ব্র্যান্ড।

[৫] বিজিএমইএ সহ-সভাপতি ফয়সাল সামাদ জানান, চিঠি প্রদানের পর থেকে অর্থ পরিশোধে সাপ্লাইয়ারদের সঙ্গে যোগাযোগ করছেন বায়াররা। বিষয়টি সমাধানে আমরা চেষ্টা অব্যাহত রাখব। বিষয়টি সমাধানে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ অন্যান্য সংস্থাকে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানান তিনি।

[৬] বিকেএমইএ সহ-সভাপতি হাতেম রেজা জানান, আমেরিকা ছাড়াও ইউরোপ ও ইতালিতে দুএকটি ক্রেতা প্রতিষ্ঠান এই তালিকার আওতায় আসতে পারে। কালো তালিকা করা হলে তা বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়া হবে, এতে অন্য কোন দেশের কারখানা তাদের কাজ নিতে আগ্রহ প্রকাশ করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়