শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদালতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কমিটি গঠন

এস এম নূর মোহাম্মদ : [২] অধস্তন আদালতে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা এবং ভার্চুয়াল কোর্ট পরিচালনায় প্রতিবন্ধকতা নিরসন করতে কমিটি করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর নেতৃত্বে এ কমিটি করা হয়েছে।

[৩] কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ ওসমান হায়দার, স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া ও সহকারী রেজিস্ট্রার (বিচার) মো. মিজানুর রহমান।

[৪] সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা জজ/মহানগর দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্তরের বিচারকদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধস্তন আদালতের বিচারকদের ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক অবস্থা এবং ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে আদালত পরিচালনায় যেকোনো সমস্যা সার্বক্ষণিক মনিটরিংসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ অন্যান্য বিষয়ে সমন্বয়ে সুপ্রিম কোর্টের কমিটি কাজ করবে।

  • সর্বশেষ