শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে লকডাউনে পথদুর্ঘটনায় মারা গেছেন প্রায় ২শ পরিযায়ী শ্রমিক

খবর অনলাইন : [২] লকডাউনের সময়কালে সারা দেশে প্রায় ২০০ জন অভিবাসী শ্রমিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে একটি সমীক্ষা রিপোর্টে জানাল সেভলাইফ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

[৩] ট্রাকের সঙ্গে ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘরে ফেরার তাগিদ নিয়ে অভিবাসী শ্রমিকের মৃত্যুর খবর শিরোনামে উঠে আসে প্রায়শই।

[৩] এক নজরে সমীক্ষা রিপোর্ট- মোট পথ দুর্ঘটনার ঘটনা ১৪৬১টি। মোট মৃত্যু হয়েছে অন্তত ৭৫০ জনের। আহত হয়েছেন ১৩৯০ জন। এর মধ্যে অভিবাসী ১৯৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।

[৪] উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, তেলঙ্গানা এবং মহারাষ্ট্রের মতো পাঁচটি রাজ্যে মৃতের সংখ্যা সব থেকে বেশি। উত্তরপ্রদেশে ৯৪ জন, মধ্যপ্রদেশে ৩৮ জন, বিহারে ১৬ জন, তেলঙ্গানায় ১১ জন এবং মহারাষ্ট্রে ৯ জন অভিবাসী শ্রমিক মারা গেছেন।

[৫] ওভার স্পিডিংয়ের জন্য দুর্ঘটনা সব থেকে বেশি। লকডাউনের তৃতীয় পর্যায়ে মৃত্যুর সংখ্যা ৬০ শতাংশ, চতুর্থ পর্যায়ে ১৯ শতাংশ।

[৬] উপরের পরিসংখ্যানে স্পষ্ট, অধিকাংশ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। এমনকী পথদুর্ঘটনায় মোট মৃত্যুর ৩০ শতাংশই উত্তরপ্রদেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়