শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আব্দুল মোনেমের ইন্তেকালে ডা. জাফরুল্লাহর শোক

শিমুল মাহমুদ: [২] দেশের বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রæপের চেয়ারম্যান আব্দুল মোনেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

[৩] শোকবার্তায় তিনি বলেন, পূর্ব পাকিস্তান থাকা কালীন সময়েও আব্দুল মোনেম শিল্পপতি ছিলেন। তিনি খুব সাধারণ মানুষ থেকে উপরে উঠে এসেছেন। গোপনে বিভিন্ন সময়ে মানুষকে সাহায্য সহযোগীতা করেছেন। বাংলাদেশের উন্নয়ন খাতে আব্দুল মোনেমের বিশাল ভূমিকা রয়েছে। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

[৪] গত রোববার দুপুর ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। এর আগে, ১৭ মে স্ট্রোক করলে আব্দুল মোনেমকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আব্দুল মোনেম দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে খ্যাত ছিলেন।

জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়