শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় ইতিহাসে চরম অর্থনৈতিক সঙ্কটে আরবের ছয় দেশ

মুসা আহমেদ: [২] করোনা মহামারীর কারণে ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হচ্ছে আরব উপসাগরের ছয়টি দেশ। তেলের দরপতন হওয়ায় অর্থনীতিতে বড় ধাক্কা খেল উপসাগরীয় সহযোগী সংস্থা জিসিসির দেশ সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। রয়টার্স

[৩] মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান আইআইএফ। সংস্থাটি জানায়, করোনা মহামারীর কারণে ঘাটতি বাজেটের পরিমাণ কমাতে আঞ্চলিক সরকারি খাতে ব্যয় কমানোর নির্দেশনা দিয়েছে দেশগুলোর সরকার। তেল রপ্তানির কমিয়ে আনার কারণে দেশগুলোর রাষ্ট্রীয় খাতে এ খরচ কমানো হয়। তবে ঘাটতি বাজেট কমানোর চিন্তাভাবনা করা হলেও এর পরিমাণ এবার দাঁড়াচ্ছে মোট জিডিপির ১০.৩ শতাংশ। যা গেলো বছর ছিলো ২.৫ শতাংশ।

[৪] আইআইএফ জানায়, শক্তিশালী তারল্য, মূলধন বিনিয়োগে দৃঢ়তা এবং অলাভজনক খাতে ঋণদান সর্বনিম্ন করার ক্ষেত্রে আঞ্চলিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো ভালো অবস্থানে রয়েছে। করোনা মহামারির কারণে এসব প্রতিষ্ঠানকে ৫৪ বিলিয়ন ডলার তারল্য সহায়তা দেয়া হয় জিসিসির পক্ষ থেকে। যা দেশগুলোর মোট জিডিপির ৪ শতাংশ।

[৫] সংস্থাটি আরো জানায়, ছয়টি দেশ সম্মিলিত এ সংস্থার বৃহত্তম অর্থনীতির দেশ সৌদি আরবে ৪ শতাংশ অর্থনৈতিক পতনের আশঙ্কা করা হচ্ছে। ফলে ঘাটতি বাজেট সম্প্রসারিত করা হয়েছে ১৩ শতাংশে। এদিকে, অর্থনীতিতে ৫.৩ শতাংশ ধসের আশঙ্কা করছে ওমান। ফলে দেশটিতে ঘাটতি বাজেট বাড়ানো হয়েছে ১৬.১ শতাংশে। যেটি গেলো বছর ছিলো ৯.৪ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়