শিরোনাম
◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন!

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় জাকারবার্গের ওপর ক্ষুদ্ধ ফেসবুক কর্মীরা

লিহান লিমা : [২] মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় যুক্তরাষ্ট্রে যে বিক্ষোভ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তা আরো উস্কে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিইও মার্ক জাকারবার্গ ট্রাম্পের বিভিন্ন উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় মালিকের বিরুদ্ধে ক্ষেপেছেন ফেসবুক কর্মীরা। অন্যদিকে টুইটার ট্রাম্পের এমন একটি পোস্ট আড়াল করে দেয়ায় প্রতিদ্ব›দ্বী মাধ্যমটির প্রশংসা করেছেন তারা। ফ্রান্স২৪, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য গার্ডিয়ান

[৩] বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্প লেখেন, ‘লুটপাট শুরু হলে গুলি করাও শুরু হবে।’ এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। টুইটার এই পোস্টটিকে আড়াল করে জানিয়েছে, এই শব্দের ব্যবহার উস্কানিমূলক, যা প্রতিহিংসা ছড়িয়ে দিতে পারে। যা পরিসেবার বিধি লঙ্ঘন করেছে।

[৪] কিন্তু এক্ষেত্রে ফেসবুক কোনও পদক্ষেপ নেয় নি। শুক্রবার জাকারবার্গের এক পোস্টে এই বিষয়ে বলেন, ‘আমরা মনে করি সরকার বলপ্রয়োগ করার পরিকল্পনা করছে কি না, তা জনগণের জানা উচিত।’ কিন্তু এতে ফেসবুকের একাধিক কর্তাব্যক্তি তীব্র দ্বিমত প্রকাশ করেছেন।

[৫] ফেসবুক নিউজফিডের প্রোডাক্ট ডিজাইনের পরিচালক রায়ান ফ্রেইটাস টুইটে বলেছন, ‘মার্ক ভুল করছেন, আমি তাঁর মন পরিবর্তন করার চেষ্টা করব।’ ফেসবুকের পোর্টাল প্রোডাক্ট বিভাগের ডিজাইনের প্রধান অ্যান্ড্রুক্রো লিখেছেন, ‘হিংসা এবং উদ্বেগ ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়, তা সে আপনি যেই হন, এবং খবর যাই হোক।’

[৬]ডিজাইন ম্যানেজার জেসন স্টারম্যান, প্রোডাক্ট ম্যানেজমেন্ট অধিকর্তা জেসন টফ ও প্রোডাক্ট ডিজাইনার সারা ঝ্যাং টুইট করে জানিয়েছেন ‘আমরা অভ্যন্তরীণভাবে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছি, এখন পর্যন্ত বৃথা চেষ্টা’।

  • সর্বশেষ