শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাদ্যের লাইসেন্সে স্যানিটাইজার তৈরি, খিলগাঁওয়ে র‌্যাবের অভিযান

সুজন কৈরী ও মাসুদ আলম : [২] রাজধানীর খিলগাঁওয়ে খাবার প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড সেনিটাইজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। অনাদায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে তিন মাসের কারাদÐ দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল হ্যান্ড সেনিটাইজার।

[৩] মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রেজা ফুড প্রোডাক্টস লিমিটেড নামক ওই কারখানায় র‌্যাব-৩ পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

[৪] অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, ও্ প্রিতিষ্ঠানের ফুডের ট্রেড লাইসেন্স আছে। কিন্তু করোনাভাইরাসের মধ্যে সময়টাকে কাজে লাগিয়ে অনুমোদন ছাড়া নকল হ্যান্ড সেনিটাইজার তৈরি করছে। এটাতে লেখা হচ্ছিল শতভাগ ভাইরাস প্রটেকশন; এটা কখনোই সম্ভব না। এছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানিরর হয়েও কাজ করে। এরমধ্যে চট্টগ্রামের অমনিবাস নামে একটি কোম্পানিকে সেনিটাইজার সরবরাহ করছিল। কোনো ধরণের চুক্তিপত্র ও ওই প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই ছাড়াই প্রতিষ্ঠানটি সেনিটাইজার সরবরাহ করছে।

[৫] পলাশ বসু আরও বলেন, তৈরি হ্যান্ড সেনিটাইজারের গায়ে যে উপাদানগুলো আছে অর্থাৎ আইসোপ্রোফাইল অ্যালকোহল; তা বিন্দুমাত্র নেই। এগুলো সব ভেজাল ও নকল প্রোডাক্ট। এছাড়া মেয়াদোত্তীর্ণ লেবেলবিহীন পণ্য আছে। এজন্য ভোক্তা অধিকার সংক্ষণ আইনে রেজা ফুড প্রোডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী রেজাউর রহমানকে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং কারখানা সিলগালা করা হয়েছে।

  • সর্বশেষ