শিরোনাম
◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা!

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার দাউদকান্দিতে যুবকের লাশ উদ্ধার

এইচএম দিদার(দাউদকান্দি, কুমিল্লা): [২]কুমিল্লার দাউদকান্দিতে হৃদয় (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সেন্দি এলাকার তাসফিন সিএনজি রিফুয়েলিং স্টেশনের পশ্চিম পাশে জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

[৩] নিহত আব্দুর রাজ্জাক হৃদয় দাউদকান্দ পৌরসভার গাজীপুর(দিঘির পাড়) গ্রামের আব্দুল মতিন (মিন্টু) মিয়ার ছেলে। সে ওই পাম্পে নজেলম্যান পদে কাজ করতো বলে পাম্পের ম্যানেজার তাজুল ইসলাম জানান। [৪]ম্যানেজার বলেন," পাম্পে নজেলম্যান পদে দুই বছর যাবৎ এখানে কাজ করে আসছে। রোববার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিউটি থাকলেও রাত সোয়া ৮টায় হিসাব বুঝিয়ে দিয়ে চলে যায়।"

[৫] নিহতের বাবা আব্দুল মতিন বলেন, "রোববার রাতে বাড়ীতে না আসায় বিভিন্ন বন্ধু বান্দবের বাড়ী খোঁজ নিয়ে কোথাও পাইনি। সোমবার সকালে পাম্পের পশ্চিম পাশে জমিতে ছেলের লাশ পাই। আমার ছেলের কারো সাথে শত্রুতা আছে বলে আমার জানা নাই।"

[৬] দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক আজম জানান," খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লায় মর্গে পাঠানো হয়েছে। নিহতের চোখে, মুখে এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়