শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলের ঝাড়–তে ইয়াবা, আটক ১

সুজন কৈরী : [২] রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ফুলের ঝাড়–র মধ্যে অভিনব পন্থায় লুকায়িত ১৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। আটক ওই যুবক হলেন- মো. মিজানুর রহমান (২৫)।

[৩] সোমবার দুপুরে ১৩/এ রোডের ২৩/এ বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

[৪] র‌্যাব-২ এর এএসপি মো. জাহিদ আহসান বলেন, গোপন তথ্যে ব্যাটালিয়নের আভিযাননিক দল জানতে পারে, কুরিয়ার সার্ভিস ব্যবহার করে কক্সবাজার থেকে ফুলের ঝাড়–র মধ্যে অভিনব পন্থায় লুকিয়ে বিপুল পরিমান ইয়াবা একটি সাইকেলে করে বিক্রির উদ্দেশ্য ধানমন্ডি এলাকায় আসছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল উপস্থিত হয়ে ওঁৎ পেতে থাকে। বেলা ১টা ৫০ মিনিটে সাইকেলটি ঘটনাস্থালে পৌঁছানোর পর থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইকেল থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মিজানুরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে সাইকেলের পেছনে থাকা ফুলের ঝাড়–র মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।

[৫] জিজ্ঞাসাবাদে মিজানুর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা কেনার পর বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিভিন্ন মালামাল পরিবহনের আড়ালে কৌশলে ঢাকায় এনে সরবরাহ ও বিক্রি করছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়