শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাভার্ড ভ্যানের বডিতে করে টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় ধরা পড়লেন মাদক ব্যবসায়ী

সুজন কৈরী : [২] রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে সোমবার কাভার্ড ভ্যানের পেছনের দরজার ভেতরে ইয়াবা ঢুকিয়ে ঝালাই করে আনা ১৫ হাজার পিস ইয়াবার একটি চালান আটক করেছ র‌্যাব-২। আটক মাদক ব্যবসায়ী হলেন- মো. জাকির হোসেন (২৮)।

[৩] র‌্যাব-২ এর কোম্পানীর কমান্ডার এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, আটক জাকির জানিয়েছেন, কাভার্ড ভ্যানটির মালিক রায়হান নামের একজন মাদক ব্যবসায়ীর। অভিযানকালে গ্র‍্যান্ডিং মেশিন দিয়ে ঝালাই কেটে ভ্যানের দরজার পাল্লার ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যা সেভলন সাবানের প্যাকেটে ভরা ছিল। সাবানের প্যাকেটের গায়ে ইংরেজিতে ‘নট ফর সেল’ লেখা ছিল। ইয়াবার গন্তব্য ছিল গাজীপুরের চন্দ্রা এলাকা।

[৪] জাকির আরও জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য বিনা মুল্যে যেসব সাবান সরবরাহ করা হয়, তা হাত ঘুরে কালো বাজারে চলে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য কালো বাজারে যাওয়া সেসব সাবানের প্যাকেট মাদক ব্যবসায়ীরা সংগ্রহ করে তাতে বিশেষ কায়দায় ইয়াবা ভরে গাড়ীর বডির ভেতর ঢুকিয়ে ঝালাই করে নিয়ে আসে।

[৫] র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গত ৩ মার্চ আমাদের অভিযানে ২০ হাজার পিসের একটি ইয়াবার চালান ধরা পড়ে। পিকনিক বাসের আড়ালে নিয়ে আসা ওই চালানের মালিক ছিলেন রায়হান। এছাড়া পাকস্থলীতে করে আনা ইয়াবার বেশ কয়কটি চালান আটক করা হয়। যার মূল ডিলার ছিলেন রায়হান। প্রথম ইয়াবার চালান ধরা পড়ার পর থেকেই রায়াহান পলাতক রয়েছেন। তবে তাকে ধরতে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়